ফ্রান্স-ইতালিতে অ্যালেক্স ঝড়ের তাণ্ডব

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

দক্ষিণ ফ্রান্স ও উত্তর-পশ্চিম ইতালিতে ঝড়ের তাণ্ডবে এখন পর্যন্ত ২ জন নিহত এবং ২৫ জন নিখোঁজ হয়েছেন।

Manual6 Ad Code

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, নিহতের একজন ইতালির অ্যায়োস্তা ভ্যালি ফায়ার সার্ভিসের সদস্য। অপরজন পিয়েডমোন্ট অঞ্চলের বাসিন্দা। বন্যার পানিতে ৩০ বছর বয়সি ওই ব্যক্তির গাড়ি নদীতে ভেসে গেলে তার মৃত্যু হয়।

অ্যালেক্স নামের এই ঝড়ে বন্যা দেখা দিয়েছে। ফ্রান্সের নিস শহরের বেশ কিছু গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার মেয়র এটিকে তার স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা বলে দাবি করেছেন।

Manual2 Ad Code

হেলিকপ্টারে বন্যা পরিস্থিত পর্যবেক্ষণের পর নিস শহরের মেয়র ক্রিশ্চিয়ান এস্ট্রোসি ফ্রেঞ্চ চ্যানেল বিএফএমকে বলেন, ‘রাস্তাঘাট ও প্রায় ১০০ বাড়ি ভেসে গেছে অথবা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।’

আবহাওয়া এজেন্সি মেতেও-ফ্রান্স জানিয়েছে, দেশটির কিছু অঞ্চলে ২৪ ঘণ্টায় ৪৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কিন্তু বছরের এই সময়ে চার মাসে সমপরিমাণ বৃষ্টিপাত হয়।

Manual3 Ad Code

শুক্রবার (২ অক্টোবর) শুরু হওয়া এই ঝড় এবং বন্যা এখন ফ্রান্স পেরিয়ে ইতালির উপর দিয়ে বয়ে যাচ্ছে। উত্তর ইতালিতে নদীর পানি বেড়ে গেছে। বন্যার পানিতে রাস্তাঘাট ও ব্রিজ ভেসে গেছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code