ফ্রান্স ছাত্রলীগ সভাপতির পক্ষ থেকে নিজ এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code
রাসেল আহমেদ, ফ্রান্স :: ফ্রান্স ছাত্রলীগের সভাপতি তাজেল আহমেদের পক্ষ থেকে তার নিজ এলাকায়  সিলেট গোলাপগঞ্জে  ১৫০ টি পরিবারের  জন্য খাদ্য সামগ্রী  পাঠিয়েছেন । অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ দেওয়ার সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, ফ্রান্স আওয়ামীলীগের সাংগঠনিক  আলী আহমদ জুবায়ের, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল হানিফ খান  সহ আরো অনেকেই । তাজেল আহমেদ বলেন, আসুন মানবতার কল্যাণে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে  আমরা সবাই স্ব স্ব অবস্থান থেকে উপহার সামগ্রী বিতরণ করে পরস্পরের পাশে দাঁড়াই ।
তিনি বলেন, সবাই দোয়া ও আশীর্বাদ করবেন যেনো আজীবন মানুষের কল্যাণে কাজ করতে পারি ।  সব বিত্তবান লোকেরা যদি তার নিজ নিজ এলাকায় ক্ষুদ্র প্রয়াসে  যদি অসহায় মানুষদের পাশে দাঁড়াই  এই অসময়ে  তা হলে হয়তোবা কোন অসহায় মানুষ না খেয়ে মরবে না।

—

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code