ফ্রিজের দুর্গন্ধ ঝটপট দূর করতে কী করবেন?

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ফ্রিজ খোলার সঙ্গে সঙ্গে নাকে ধাক্কা দিচ্ছে দুর্গন্ধ? একসঙ্গে অনেক ধরনের খাবার, সবজি, ফল রাখার কারণে ফ্রিজে দুর্গন্ধ হয়ে পারে। আবার দীর্ঘদিন রাখার কারণে খাবার নষ্ট হয়েও এমন দুর্গন্ধ হতে পারে। কীভাবে ঝটপট এমন দুর্গন্ধ দূর করবেন জেনে নিন সেটাই।

Manual6 Ad Code

বেকিং সোডা

ফ্রিজ থেকে খাবার বের করে তাকগুলো খুলে নিন। বেকিং সোডা ও পানি মিশিয়ে একটি পেস্ট বানিয়ে সেটা দিয়ে পরিষ্কার করুন। পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিন। দূর হবে দুর্গন্ধ।

Manual1 Ad Code

গন্ধ তাড়ায় এমন উপাদান রাখুন ফ্রিজে

Manual8 Ad Code

একটি বাটি ভর্তি কফি, ওট, লেবু, ভিনেগার কিংবা বেকিং সোডা রাখতে রাখতে পারেন। এগুলো ফ্রিজের বাজে গন্ধ দূর করতে সাহায্য করবে। তুলার টুকরো ভ্যানিলা এসেন্সে ডুবিয়ে ১২ ঘণ্টার জন্য রেখে দিন ফ্রিজে। সুন্দর একটা গন্ধ ছড়িয়ে পড়বে ফ্রিজ জুড়ে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code