বঙ্গবন্ধুর সমাধিতে উপজেলা শিক্ষা অফিসার সমিতির শ্রদ্ধা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ রাজধানীর ধানমন্ডিস্থ জাতীর পিতার প্রতিকৃতিতে ও টুঙ্গিপাড়ায় তার মাজারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমের সূচনা করেছে বাংলাদেশ উপজেলা শিক্ষা অফিসার সমিতির পুনর্গঠিত কমিটি।

গত শুক্রবার (১২ নভেম্বর) সকালে ধানমন্ডির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং বিকাল ৪টায় টুঙ্গিপাড়ার জাতির পিতার মাজারে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

Manual4 Ad Code

এর আগে, গত ১১ নভেম্বর এই সংগঠন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মতবিনিময় করেন। এসময় মন্ত্রী প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে এই কমিটি ও সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।

Manual1 Ad Code

সংগঠনের সভাপতি আলমগীর হোসেন, মহাসচিব ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে জাতীর পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও মাজার জিয়ারতে আরও উপস্থিত ছিলেন কমিটির সিনিয়র সহ-সভাপতি শামীম আহমেদ, সহ-সভাপতি-১ আবু সায়েম মো তৌহিদুল ইসলাম, সহ-সভাপতি সফিকুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব হাসান মো. জোনায়েদ, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক-১ মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সম্পাদক- ২ মো. সিরাজুল ইসলাম, দফতর সম্পাদক লুৎফর রহমান খান, কার্যকরী সদস্য মো. ফেরদৌসসহ প্রমুখ সঙ্গে ছিলেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code