বঙ্গবন্ধু আবৃত্তি উৎসব কমিটিকে সংবর্ধনা দিলেন বাংলাদেশ সহকারি হাইকমিশন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ 

বঙ্গবন্ধু আবৃত্তি উৎসব কমিটিকে সংবর্ধনা দিলেন বাংলাদেশ সহকারি হাইকমিশন।

বুধবার ১ সেপ্টেম্বর বাংলাদেশ সহকারি হাই কমিশন আগরতলা কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

Manual8 Ad Code

সহকারী হাই কমিশনার মোঃ জোবায়েদ হোসেন বঙ্গবন্ধু কবিতা ও আবৃত্তি উৎসব কমিটির হাতে সম্মাননা পত্র তুলে দেন।

Manual6 Ad Code

এসময় তিনি আগামী দিনে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখতে উদ্যোক্তাদের আহ্বান জানান। তিনি আশা পোষণ করেন এ ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে।

 

 

তিনি বলেন, করোনা মহামারীর মধ্যেও এ ধরনের অনলাইন আয়োজনে বাংলাদেশের জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এ ধরনের উদ্যোগ অবশ্যই অভিনন্দন যোগ্য। অনুষ্ঠানে সহকারি হাইকমিশনের প্রথম সচিব মোহাম্মদ রেজাউল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

গত জুলাই ২০২১এ অনুষ্ঠিত মাসব্যাপী এই উৎসবের উপদেষ্টা ছিলেন বাংলাদেশের বরেণ্য আবৃত্তিশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী মাহতাব সুমন। অনুষ্ঠান ভাবনা ও নির্দেশনায় ছিলেন ত্রিপুরার বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক, উৎসব কমিটির আহ্বায়ক ভারতের ত্রিপুরার এক্সসিলেন্ট প্রিন্টিং প্রেসের কর্ণধার প্রণব দেবনাথ ও সম্পাদনায় ছিলেন মনের ক্যানভাস এর পরিচালক সন্তোষ পাল।

ভারতের ত্রিপুরার মনের ক্যানভাস ও এক্সসিলেন্ট প্রিন্টিং প্রেসের যৌথ উদ্যোগে একমাস ব্যাপী বঙ্গবন্ধু কবিতা ও আবৃত্তি উৎসবে বাংলাদেশ এবং ভারতের প্রায় দুই শতাধিক শিশু কিশোর, নবীন, প্রবীণ আমন্ত্রিত কবি , আবৃত্তিশিল্পী ও বিশিষ্ট বুদ্ধিজীবীরা অংশ নিয়েছেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code