বছরে দুটি মেলা করার সিদ্ধান্ত নিউইয়র্কে বাংলা বইমেলায় পাঠকদের ব্যাপক সাড়া

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি:নিউইয়র্কে বইমেলার ৩২তম আসর গত ১৪ জুলাই শেষ হয়েছে। জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে এই বইমেলা হয়।
এ নিয়ে শহরের বাঙালি–অধ্যুষিত এলাকায় হয়েছে পোস্টারিং; বসেছে কবি-সাহিত্যিক-সংস্কৃতিকর্মীদের আড্ডা। বইয়ের মাধ্যমে বাংলা ভাষা, সাহিত্য ও কৃষ্টিকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে এ আয়োজন করে আসছে মুক্তধারা ফাউন্ডেশন।
বইমেলার আহ্বায়ক সাবেক বিশ্বব্যাংক কর্মকর্তা ও লেখক আবদূন নূর বলেন, সহস্রাধিক নতুন বই এসেছে, অনেক বই প্রকাশিত হয়েছে নিউইয়র্ক বাংলা বইমেলাকে সামনে রেখে। এবারের বইমেলায় স্টলের সংখ্যা বাড়ছে, নতুন করে যুক্ত হচ্ছে শিশুচত্বর। থাকবে চলচ্চিত্র প্রদর্শনী, প্রাসঙ্গিক বিষয়ে সেমিনার, গান ও কবিতা পাঠ। মেলায় নতুন বইয়ের মোড়ক উন্মোচনের ব্যবস্থা থাকছে, মেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে বিশেষ সংকলন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code