বট গাছের বিয়ে 

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ রাজশাহীতে ঘটা করে বট ও পাকুড় গাছের বিয়ে দেওয়া হয়েছে। রাজশাহীর খড়খড়ির শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির প্রাঙ্গণে থাকা গাছ দু’টির এই বিয়ে গত শনিবার (১১ ডিসেম্বর) সম্পন্ন করেছে মন্দির কর্তৃপক্ষ। ১৭ বছর আগে এই গাছ দু’টি মন্দির প্রাঙ্গণে পাশাপাশি লাগানো হয়েছিল।

Manual6 Ad Code

মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব সরকার জানান, ‘হিন্দুশাস্ত্রে আছে বট-পাকুড় একসাথে থাকলে তাদের বিয়ে দিতে হয়। সে জন্যই এ আয়োজন। এ বিয়েতে প্রায় দেড় হাজার মানুষকে দাওয়াত করা হয়েছিল। ধর্মীয় রীতি মেনেই আজ শনিবার (১১ ডিসেম্বর) ঘটা করে বিয়ের আয়োজন করা হয়। বটকে বর, পাকুড়কে কনে ধরে বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের আগে বটের নাম রাখা হয় ‘বিজয়’। আর পাকুড় হয় ‘বনলতা’।

বিয়ের জন্য বট-পাকুড়সহ গোটা মন্দির প্রাঙ্গণ সাজানো হয়। বিয়েতে নিমন্ত্রণ পেয়েছিলেন এক হাজারেরও বেশি মানুষ। এ উপলক্ষে দুপুরে নিমন্ত্রিত সবাই একবেলা খেয়েছেন। সারাদিন বাদ্য-বাজনার তালে নাচে-গানে মেতে উঠেছিলেন সবাই। নানা আনুষ্ঠানিকতা শেষে পুরোহিত পুলক আচার্য বিকেলে শুরু করেন বিয়ের মূল আনুষ্ঠানিকতা। গোধুলীলগ্নে সম্পন্ন হয় এই বিয়ে। এই বিয়েতে বটের বাবা-মা হয়েছিলেন বিধান চন্দ্র সরকার ও আরতি রানী সরকার দম্পতি। বিশ্বজিৎ সরকার ও কনিকা রানী সরকার দম্পতি হন পাকুড়ের বাবা-মা।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code