বরিশালে ভোটার তালিকা হালনাগাদ শুরু

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট :: ‘ভোটার হবো, ভোট দেব’ বরিশাল সদরসহ বিভিন্ন উপজেলায় মঙ্গলবার থেকে ভোটার হালনাগাদ কর্মসূচি শুরু হয়েছে।

এ উপলক্ষে সকালে আঞ্চলিক নির্বাচনী কার্যালয়ের আয়োজনে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভা হয়।

Manual5 Ad Code

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস।

Manual5 Ad Code

বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয় মো. আবুল কাসেম, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ নুরুল আলম প্রমুখ।

Manual3 Ad Code

এর আগে বরিশাল সার্কিট হাউজ মাঠে বেলুন-ফেস্টুন উড়িয়ে ছবিসহ হালনাগাদ কার্যাক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code