বহুমুখী গ্রাম সমবায়ের উপর গুরুত্ব দিতে বললেন প্রধানমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: বহুমুখী গ্রাম সমবায়ের উপর গুরুত্ব দিয়ে জোর দিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বহুমুখী গ্রাম সমবায় গড়ে তোলা গেলে বাংলাদেশে কোনও দারিদ্র্য থাকবে না। সমবায়ে যারা আছেন, প্রত্যেকে আপনারা সেভাবে কাজ করে যাবেন। বাংলাদেশকে যেন আমরা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে পারি। আজ জাতীয় সমবায় দিবস-২০২০ উদযাপন এবং জাতীয় সমবায় পুরস্কার-২০১৯ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

প্রধানমন্ত্রী বলেন, নারীদের আরও এগিয়ে আসা উচিত বলে মনে করি। সমাজের অর্ধেকই তো নারী। নারীরা যদি এগিয়ে আসে তাহলে দুর্নীতি একটু কমবে। কাজ বেশি হবে। প্রতিটি পরিবার উপকৃত হবে। আমার বাড়ি আমার খামারের সঙ্গে সঙ্গে পল্লী সঞ্চয় ব্যাংক করে দিয়েছি। যেখানে এখন শুধু প্রকল্পের ওপর নির্ভরশীল থাকবে না। ব্যবসায়ীরা ঋণ নিয়ে সুদ দিতে না পেরে কারও ঘরের চালা ধরে টান দিচ্ছে, কারও গরু কেড়ে নিচ্ছে। কাউকে যাতে দেশান্তরিত হতে না হয় সেজন্য আমরা ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা নিয়েছি। যার মাধ্যমে আমাদের দেশের মানুষই উপকৃত হবে। সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code