বহু বছর পর একসঙ্গে কাঞ্চন-রোজিনা

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

বিনোদন ডেস্কঃ ঢালিউড চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় জুটি ইলিয়াস কাঞ্চন-রোজিনা। জুটি বেঁধে উপহার দিয়েছেন ‘রতনমালা’, ‘নসিব’, ‘ডাকু ও দর্বেশ’, ‘সন্মান’, ‘সিকান্দার’, ‘রাজাসাহেব’ এর মতো ছবি। আবারও একসঙ্গে ‘ফিরে দেখা’ ছবিতে দেখা যাবে তাদের। এবার প্রেমিক-প্রেমিকা নয়, স্বামী-স্ত্রীর ভূমিকায় থাকবেন তারা।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

রোজিনা পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘ফিরে দেখা’। পরিচালনার পাশাপাশি এই ছবিতে অভিনয়ও করেছেন তিনি। এই ছবিটি ২০১৯-২০ অর্থবছরে পেয়েছে সরকারি অনুদান। এ ছবিতে ইলিয়াস কাঞ্চন এলাকার পরিচিত মানুষ এবং রাজনীতির সঙ্গে যুক্ত। রোজিনার ভাই ও মূল চরিত্রে থাকবেন চিত্রনায়ক নিরব। নিরবের বিপরীতে এই ছবিতে ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী স্পর্শিয়া। ‘ফিরে দেখা’ ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন তারা।

ছবিটিতে নিরবের চরিত্রের নাম আমিন। ১৯৭১ সালের একজন মুক্তিযোদ্ধা সে। স্পর্শিয়াকে দেখা যাবে নাসিমা চরিত্রে।

Manual2 Ad Code

কদিন আগে রাজবাড়ীর গোয়ালন্দে গিয়েছে ‘ফিরে দেখা’ টিম। সেখানকার অন্তর মোড়ে হয়েছে শুটিং। রাজবাড়ীতেই ২০ দিন হবে শুটিং।

একসঙ্গে কাজ করা সম্পর্কে রোজিনা বলেন, ‘ইলিয়াস কাঞ্চন ভাই অনেক ভালো একজন মানুষ। তার সঙ্গে অনেক কাজ করেছি। অবার নতুন করে কাজ হচ্ছে। দারুন একটা অনুভুতি। আশাকরি দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবো।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code