বাঁশ শিল্পে বাঁচার আশা

লেখক: Rumie
প্রকাশ: ৯ মাস আগে

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: বাড়ির উঠানে বসে কেউ বাঁশ টুকরো করছেন কেউ বা বেতি তুলছেন, কেউ বেতি দিয়ে তৈরি করছেন ঝুড়ি, চাঁই, চালন, কেউবা টুবরি, কুলা, ডালি, আবার কেউ মাটি কাটার উড়া, চাটাই, পাখাসহ গৃহস্থালির বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করছেন। এসব পণ্য তৈরি করছেন বাজারে বিক্রির জন্য। জীবিকার তাগিদে এসব সামগ্রী তৈরিতে সারাবছরই ব্যস্ত সময় পার করছেন নারীরা। বংশ পরম্পরায় তারা এসব পণ্যসামগ্রী তৈরি করে আসছেন। এসব সামগ্রী স্থানীয় হাটবাজারসহ বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে বিক্রি করেন। বলছি বগুড়ার ধুনট উপজেলায় বাঁশ শিল্পের সঙ্গে জড়িত সহাস্রাধিক গ্রামীণ নারীর জীবন সংগ্রামের কথা।

Manual1 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নলডাঙ্গা, পাকুড়িহাটা, বাঁশহাটা, চরপাড়া, কান্দিুনিয়া, নাটাবাড়ি, ভুবনগাতী,রুদ্রবাড়িয়া, খাদুলী, জোলাগাতী সহ কমপক্ষে ১৪টি গ্রামের এক হাজারেরও অধিক নারী এ কাজের সঙ্গে জড়িত থেকে স্বামীর পাশাপাশি সংসারে বাড়তি আয়ে অবদান রাখছেন। বাড়িতে বসে এই নারী কারিগররা সুখ-দুঃখের কথা আলাপচারিতার মধ্যে দিয়ে শেষ করছে এক একটি পণ্য তৈরির কাজ। কোনো কোনো পরিবারে পুরুষরাও সহযোগিতা করছেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code