বাংলাদেশবধের পরিকল্পনা পাকিস্তানের

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের পেস বিভাগের শক্তিমত্তা কারও অজানা নয়। বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে ফিরে শাহীন শাহ আফ্রিদির সঙ্গে পেস আক্রমণকে আরও শক্তিশালী করে তুলেছেন নাসিম শাহ। অস্ট্রেলিয়ায় সবশেষ টেস্ট ম্যাচে মুগ্ধ করেছেন খুররম শেহজাদ ও মীর হামজা। স্কোয়াডে অন্য ফাস্ট বোলার মোহাম্মদ আলী। রাওয়ালপিন্ডির পেস ও বাউন্স উইকেট তারাই মাতাতে যাচ্ছেন। পিচ কন্ডিশন মাথায় রেখে এই পেস বিভাগের ওপর নির্বাচকদের এতটাই অগাধ বিশ্বাস যে, দলের একমাত্র স্পিনার আবরার আহমেদকে বাদ দিলেন তারা।কোনও বিশেষজ্ঞ স্পিনারকে ছাড়াই বাংলাদেশের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। আবরারকে শাহিনসের হয়ে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে চার দিনের টেস্ট খেলতে ছেড়ে দিয়েছে তারা। মানে পাকিস্তান পুরোপুরি পেস আক্রমণ নিয়ে মাঠে নামবে। ইনজুরিতে অস্ট্রেলিয়া টেস্ট থেকে ছিটকে যাওয়া আবরারের সঙ্গে কামরান গুলামকেও ছেড়ে দেওয়া হয়েছে। গুলাম ‘এ’ দলের বিপক্ষে নেতৃত্ব দেবেন। দ্বিতীয় ও শেষ টেস্টের আগে তাদের বেঞ্চে বসিয়ে না রাখার ভাবনা থেকেই এই ম্যাচ খেলানো হচ্ছে। দ্বিতীয় টেস্টের আগে দুজনকে স্কোয়াডে ফেরানো হবে। ১৯৯৫ সারের সেপ্টেম্বর থেকে এনিয়ে দ্বিতীয়বার হোম টেস্টে কোনও বিশেষজ্ঞ স্পিনারকে ছাড়া খেলতে যাচ্ছে পাকিস্তান। আরেকবার তারা শুধু পেস আক্রমণ নিয়ে মাঠে নেমেছিল ২০১৯ সালের ডিসেম্বরে, এই রাওয়ালপিন্ডিতে, যেটা ছিল ১০ বছরের মধ্যে পাকিস্তানে প্রথম টেস্ট ম্যাচ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code