বাংলাদেশের খেলা দেখতে ভারতে যাচ্ছে ‘কাজল রেখা’ টিম, অংশ নেবে সিনেমার প্রচারণায়

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক: নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমা ‘কাজল রেখা’ মুক্তি পেতে যাচ্ছে আগামী বছরের ৯ ফেব্রুয়ারি। আর এর প্রচারণার অংশ হিসেবে চলমান ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের খেলা দেখতে ভারত যাচ্ছে ‘কাজল রেখা’ টিম। এমনটাই নিশ্চিত করেছেন নির্মাতা।

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘খেলা দেখার পাশাপাশি ‘‘কাজল রেখা’’ সিনেমার প্রমোশনেরও একটা উদ্দেশ্য আছে। নায়ক-নায়িকাসহ আমরা বেশ ক’জন দুটি খেলাতেই সিনেমার নাম সংবলিত টি–শার্ট গায়ে গ্যালারিতে থাকব। আমি ‍ও সিনেমাটির নায়ক শরীফুল রাজ, নায়িকা মন্দিরা চক্রবর্তীসহ টিমের বেশ কয়েকজন আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের উদ্দেশে রওনা হব।’

Manual2 Ad Code

তিনি আরও বলেন, ‘যেহেতু আমাদের মুক্তির তারিখ ঠিক হয়েছে, তাই আমরা প্রচার-প্রচারণা শুরু করতে চাই। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ খেলছে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমী প্রচুর দর্শক বিভিন্ন মাধ্যমে খেলা দেখছেন, তাই এই সুযোগটা কাজে লাগাচ্ছি।’

চলমান বিশ্বকাপে আগামী ২৮ অক্টোবর নেদারল্যান্ডস ও ৩১ অক্টোবর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের খেলা হবে কলকাতার ইডেন গার্ডেন মাঠে। আর টাইগারদের শুভকামনা জানাতে দুটি খেলায় গ্যালারিতে উপস্থিত থাকবেন ‘কাজল রেখা’র নায়ক, নায়িকা ও কলাকুশলীরা।

Manual5 Ad Code

ময়মনসিংহ গীতিকা ‘কাজল রেখা’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এর সব কাজ শেষ, চলছে সেন্সরে জমা দেওয়ার প্রস্তুতি। শরীফুল রাজ ও নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তীর পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, রাফিয়াত রশিদ মিথিলা, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মানসহ অনেকে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code