বাংলাদেশের তিনটি ভ্যাকসিন স্থান পেলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায়

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: বাংলাদেশের তিনটি ভ্যাকসিন স্থান পেলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায়। তিনটি ভ্যাকসিনই গ্লোব বায়োটেকের। জুলাই মাসে কর্মকর্তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় ঢুকতে আবেদন করেছিলেন। সেটি কার্যকর হল এতদিন বাদে। চীন থেকে ছড়িয়ে পড়া নতুন রোগ কভিড-১৯ প্রতিরোধের আশায় বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরির চেষ্টায় আছেন। কোন দেশের কোন ভ্যাকসিন কোন পর্যায়ে আছে তার গ্রহণযোগ্য একটা তালিকা নিয়মিত আপডেট করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Manual6 Ad Code

এই তালিকায় থাকা ভ্যাকসিনের কার্যকারিতা কিংবা গুণগত মানের কোনো নিশ্চয়তা ডব্লিউএইচও দিচ্ছে না। গ্লোব বায়োটেক লিমিটেডের রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ড. আসিফ মাহমুদ বলেন, আমাদের ব্যানকভিড-সহ মোট তিনটি ভ্যাকসিন অ্যানিমেল ট্রায়ালের পর্যায় হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় ঠাঁই পেয়েছে। বাকি দুটির নাম এখনো আমরা ঠিক করিনি। গ্লোব বায়োটেক ইতিমধ্যে প্রাণীর শরীরে তাদের ব্যানকভিড ভ্যাকসিন প্রয়োগ করে সফলতা পাওয়ার দাবি করেছে। তারা চেষ্টা করছে হিউম্যান ট্রায়ালে যাওয়ার। প্রাণীর শরীরে ট্রায়ালে দুটি ধাপ থাকে। একটি প্রিলিমিনারি, একটি রেগুলেটেড। গ্লোব দুটি ধাপই শেষ করেছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code