বাংলাদেশে নিখোঁজ ৮৭ মৎস্যজীবী ভারতে উদ্ধার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়া ৮৭ মৎস্যজীবীকে ভারতে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে রবিবারই উদ্ধার হয়েছেন ২৭ জন। বাকিদের গত কয়েক দিনের মধ্যে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের হাসপাতালে ভর্তির পাশাপাশি ঢাকায় এই সংক্রান্ত তথ্য পৌঁছে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সাগরে নিখোঁজ অন্যদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে ভারতীয় কর্তৃপক্ষ। দুই দিন আগে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের কারণে নিখোঁজ হয়ে যায় বাংলাদেশের তিনটি মাছ ধরার ট্রলার। একটি ট্রলার উদ্ধার করা গেলেও বাকি দুটি ট্রলার সমুদ্রে ডুবে যায়। ট্রলারে থাকা মৎস্যজীবীরা সমুদ্রে ঝাঁপ দেয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code