বাংলাদেশে প্রয়োজনে অতিরিক্ত করোনা ভ্যাকসিন দেয়া হবে: সিনেটর চাক সুমার

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual8 Ad Code

ইউএস সিনেটের মেজরিটি লিডার চাক সুমার যুক্তরাষ্ট্রের চলমান পরিস্থিতির জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের কর্মকাণ্ডকে দায়ী করে বলেছেন, বাইডেন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর ইমিগ্রেশনকে সহজতর করা, মুসলিম ব্যান্ড বাতিলসহ আমেরিকানদের জন্য সম্ভব সব কিছু করছে।

Manual5 Ad Code

বাংলাদেশি আমেরিকান সোসাইটি ইনক আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিল উইথ মেজরিটি লিডার সিনেটর চাক সুমার’ শীর্ষক অনুষ্ঠানে সিনেটর চাক সুমার উপরোক্ত কথা বলেন। শুক্রবার বিকালে কুইন্সের হিলসাইড অ্যাভিনিউয়ের পার্সন বুলেভার্ডের মতিন রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, নিউইয়র্কের সিনেটর হিসেবে বাংলাদেশিদের কোনো অনুষ্ঠানে এটি তার দ্বিতীয়বারের মতো যোগদান। আর ইউএস সিনেটের মেজরিটি লিডার হিসেবে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিতে এটি তার প্রথম যোগদান।

বাংলাদেশি আমেরিকান সোসাইটির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- স্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন, সিটি কাউন্সিলম্যান জিম জিনারো, সিটি কাউন্সিলওম্যান ইদ্রিয়ানা অ্যাডম, ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার মিসেস এস্ট্রেঞ্জার, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম এবং কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট এট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী।

এছাড়াও বক্তব্য দেন- আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সেলিম খান ও জেনারেল সেক্রেটারি আমিন মেহেদী। সবশেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন নামিরা মেহেদী। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন মুফাজ্জল হোসেন ও জামি কাজী।
কমিউনিটির সিলেকটেড বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code