বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার : স্বরাষ্ট্রমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্টঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এ দেশের হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ও মুসলিম সবাই মিলে দেশ গড়ার। স্বাধীনতার যুদ্ধে সবার রক্তে রঞ্জিত এ দেশ। আমরা সবাই মিলে এক সঙ্গে চলবো। কুমিল্লার মতো ঘটনা যাতে না ঘটে সে ব্যবস্থাও নেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোলার লালমোহনে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ‘শেখ হাসিনা গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Manual1 Ad Code

আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস, মাদক ও জঙ্গী মুক্ত বাংলাদেশ উপহার দিতে চাচ্ছেন। যতদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে এবং আলোকিত হবে।

Manual4 Ad Code

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা। উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান, ভোলার জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম প্রমুখ।

শেখ হাসিনা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালমা ইউনিয়নকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ধলীগৌরনগর ইউনিয়ন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code