বাংলাদেশ ইনকিলাব পার্টির কেন্দ্রীয় আহবায়ক আহম্মেদ শাকিলের বিবৃতি

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১১ মাস আগে

Manual1 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি : দেশব্যাপী ফ্যাসিস্ট, গণহত্যাকারী, সন্ত্রাসী, পরাজিত পালাতক অপশক্তি আওয়ামী লীগ এর আগুন সন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্য দেশপ্রেমিক জনগণ কে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করার আহ্বান । বাংলাদেশ ইনকিলাব পার্টির কেন্দ্রীয় আহবায়ক আহম্মেদ শাকিলের বিবৃতি দেশব্যাপী গণহত্যাকারী ফ্যাসিস্ট পলাতক খুনি হাসিনার নির্দেশে সন্ত্রাস, গাড়িতে আগুন, বোমাবাজি ও নৈরাজ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইনকিলাব পার্টির আহবায়ক আহম্মেদ শাকিল।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, “দেশ আজ এক চরম দুঃসময় অতিক্রম করছে। আওয়ামী সরকারের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিরীহ জনগণের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। গণহত্যা করা হয়েছে, ২৪ এর অভ্যুর্থনের এই অবস্থায় জাতি এখনো তাদের ছোবল থেকে মুক্তি পাচ্ছে না। দেশকে চরম সংকটে ফেলতে পালাতক অপশক্তি ও তাদের দোসররা এখনো তৎপর। তারা বিভিন্ন দেশ বিরোধী অপতৎপরতা চালাচ্ছে। দেশ বিরোধী পরাজিত পালাতক অপশক্তি কে প্রতিহত করতে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

Manual7 Ad Code

তিনি আরও বলেন, “বাংলাদেশ ইনকিলাব পার্টি বিশ্বাস করে—এই দেশের জনগণ শান্তিপ্রিয়। তবে ফ্যাসিস্ট , সন্ত্রাসী ও গণহত্যা কারি দের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধই এখন সময়ের দাবি। বিবৃতিতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান—দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সাহসের সঙ্গে আওয়ামী লীগ এর অপতৎপরতার বিরুদ্ধে অবস্থান নিন এবং প্রতিহত করুন।

— ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সুমন, বাংলাদেশ ইনকিলাব পার্টির কেন্দ্রীয় গণমাধ্যম শাখা
01568400263

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code