বাংলাদেশ এখন উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত : সিলেটে নানক

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ 

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জিয়াউর রহমান ও তার স্ত্রী খালেদা দেশে খুন ও লুটের রাজত্ব কায়েম করেছিলেন। ধারাবাহিক গ্রেনেড হামলা করে মানুষ হত্যা করা, দেশের সম্পদ বিদেশে পাচার করা, লুট করা ছিল বিএনপির প্রধান কাজ। বিভিন্ন বিদেশী কোম্পানী দেশে এসে স্বাক্ষী দিয়েছে। তারেক রহমান আন্তর্জাতিক মানের চোর।

Manual4 Ad Code

সিলেটের দক্ষিণ সুরমায় বুধবার রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

জাহাঙ্গীর কবির নানক আরো বলেন, বাংলাদেশের উন্নয়ন অবাক দৃশ্যে দেখছে গোটা বিশ্ব। যে দেশকে এক সময় তলাবিহীন ঝুড়ি বলা হতো, সেই দেশ এখন বিশ্ব জয় করেছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে।

Manual7 Ad Code

তিনি বলেন, ৫০ বছরে বাংলাদেশ আজ ডিজিটাল, ঢাকা থেকে সিলেট ৪ লেন রাস্তা নির্মাণ হচ্ছে। আন্তর্জাতিক মানের বিমানবন্দরও হয়েছে। সব মিলিয়ে দেশ এখন উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এসময় তিনি বলেন, দেশ বিদেশে ষড়যন্ত্র চলছে। কোন ষড়যন্ত্রই কাজে আসবে না। বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে শেখ হাসিনাকে পরাজিত করার সাধ্য কারোরই নেই।

Manual3 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী কয়েসকে স্মরণ করে বিপ্লব বড়ুয়া বলেন, তারা ছিলেন সিলেটের মধ্যমণি। তারা ছিলেন জনগণের সেবক। জনগণের নেতা। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশ বরেণ্য শিল্পী মমতাজসহ স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।

Manual8 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্য রাখেন সিলেট- ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নিজাম উদ্দিন, ড. আহমদ আল কবির, শাহ মো. মোশাইদ আলী, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জিত সরকার, আওয়ামী লীগ নেতা আজমল আলী, ফারুক আহমদ, মবশ্বির আলী, ছালেহ আহমদ হীরা, বুরহান উদ্দিন, ডা. সাকির আহমদ শাহিন, মতিউর রহমান মতি, নিজাম উদ্দিন, শহিদুর রহমান শাহিন, বদরুল ইসলাম জাহাঙ্গীর, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামসহ নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code