বাংলাদেশ এখন মেধা রফতানির দেশ: মোস্তাফা জব্বার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশ কেবল তৈরি পোশাক রফতানিকারক দেশই নয়, বাংলাদেশ এখন মেধা রফতানির দেশে পরিণত হয়েছে। অতীতের তিনটি শিল্প বিপ্লব মিস করে প্রযুক্তিতে শতশত বছরের পশ্চাদপদতা অতিক্রম করে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্বের জায়গায় উপনীত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় ডিজিটাল প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তনের অভিযাত্রা আজ বিশ্বের বিস্ময়। ঢাকায় একটি হোটেলে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে আয়োজিত ‘সিডস ফর দ্য ফিউচার-২০২২’ প্রতিযোগিতার গালা ইভেন্টে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন বিলিয়ন ডলারের সফটওয়্যার রফতানি করছে। রফতানি করা সফটওয়্যারের শতকরা ৩৪ ভাগ আমেরিকার বাজারে যাচ্ছে। আমরা মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ; এমনকি আইওটি ডিভাইসও রফতানি করছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code