বাংলাদেশ-মিশিগানের দূরত্ব ঘুচিয়েছে ‘বাংলা টাউন’

লেখক: Rumie
প্রকাশ: ৪ মাস আগে

Manual8 Ad Code

মিশিগান ডেস্ক:২০১৫ সালের নভেম্বরে এই নামকরণ করেন তৎকালীন রিপাবলিকান গভর্নর রিক স্নাইডার। এ নামকরণের জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন প্রবাসী বাঙালিরা। মিশিগান রাজ্যজুড়েই লাখো বাঙালি প্রবাসীর বসবাস। তার মধ্যে শুধু বাংলা টাউনেই থাকেন পাঁচ হাজারের বেশি বাঙালি।

আয়তন প্রায় ২ দশমিক ৯ বর্গমাইল। হ্যামট্রমিক প্রধানত ডেট্রয়েট সিটি দিয়ে বেষ্টিত। হাইল্যান্ড পার্কের সঙ্গে এই শহরের সীমানার সামান্য সংযোগ। এখানকার সড়ক ধরে হাঁটলেই চোখে পড়বে প্রাসীদের গ্রোসারি স্টোর, রেস্তোরাঁ, ক্লিনিক, কাপড়ের দোকান, মানি ট্রান্সফার, ল ফার্ম, ট্রাভেল এজেন্সি, ড্রাইভিং স্কুল ইত্যাদি। শহরটির নামকরণের পেছনে মেধা ও শ্রম দিয়েছেন প্রবাসীরা। বাংলা টাউন তাদের দীর্ঘদিনের স্বপ্নের প্রতীক। এখানে যারা প্রবাসী বাঙালি রয়েছেন, তাদের প্রত্যেকের কষ্টের ফসল বাংলা টাউন। বাড়তি পাওনা, এখানে ভোটের সময় বাংলা ব্যালট চালু করা হয়েছে। শুধু নামকরণ নয়; বৈশাখ, বসন্ত, ঈদ, পূজাতেও পুরো এলাকা মাতে বাঙ্গালিয়ানায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code