বাংলাদেশ সেনাবাহিনীকে ২০ ঘোড়া ও ১০টি কুকুর উপহার দিল ভারতীয় সেনাবাহিনী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

 

 

বেনাপোল{যশোর}প্রতিনিধি

শুভেচ্ছা উপহার হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ২০ টি ঘোড়া ও ১০টি কুকুর বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

 

বেনাপোল চেকপোস্ট দিয়ে এসব ঘোড়া ও কুকুর বাংলাদেশে আনা হয়েছে। উপহারস্বরূপ এই কুকুরগুলো দেওয়া হয়েছে।

 

Manual4 Ad Code

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২ টার সময় ভারতের উত্তর প্রদেশের ১৭ পদাতিক সেনানিবাসের মেজর জেনারেল এন এস হ্রূড বাংলাদেশ ৫৫ পদাতিক সেনাবাহিনীর মেজর জেনারেল হুমায়ুন কবিরের কাছে পেট্রাপোল-চেকপোষ্ট নো-ম্যান্সল্যান্ডে এসব ঘোড়া ও কুকুরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

 

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আশরাফ হোসেন বলেন, ভারতের উত্তর প্রদেশ সেনানিবাস থেকে ঘোড়া ও কুকুরগুলো প্রথমে কলকাতার চাষাড়া সেনানিবাসে আনা হয়। পরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হস্তান্তর করা হয়। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫০ টি ঘোড়া ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে দেবেন। তার প্রথম চালানের ২০ টি ঘোড়া আজ বাংলাদেশে আসল।

Manual6 Ad Code

 

ভারতীয় সেনাবাহিনীর উপহার দেওয়া ২০ টি ঘোড়া ও ১০টি কুকুর গ্রহণকালে বাংলাদেশ ৫৫ পদাতিক সেনাবাহিনীর মেজর জেনারেল হুমায়ূন কবির বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে ৫০টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া উপহার হিসেবে দেবে ভারতীয় সেনাবাহিনী। যার প্রথম চালানের ২০ টি ঘোড়া আজ দেওয়া হয়েছে। বাকিগুলো চলতি বছরের ডিসেম্বরের দেবে। ভারতীয় সেনাবাহিনীর দেওয়া প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো মাদক ও দুষ্কৃতকারী শনাক্ত করতে সক্ষম।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code