বাইডেনকে বোঝাতে নরেন্দ্র মোদিকে আমরা কোনও প্রস্তাব পাঠাইনি: কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: ভারতকে সময়ের ‘পরীক্ষিত বন্ধু’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এর সঙ্গে বাংলাদেশের রাজনীতির কোনও সম্পর্ক নেই। আজ বিশ্বে অনেক বিষয় যুদ্ধ, মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট। এখানে বাংলাদেশ বিষয়ে কোনও কথা হবে কিনা এটা নিয়ে তো ভারতের সঙ্গে আমাদের আলোচনা হয়নি কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমরা কোনও প্রস্তাব পাঠাইনি বাইডেনকে বোঝানোর জন্য।’

Manual3 Ad Code

মঙ্গলবার (২০ জুন) বিকালে রাজধানীর স্বামীবাগে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে ইসকন স্বামীবাগ আশ্রমে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

Manual6 Ad Code

বাংলাদেশে নির্বাচন অবাধ, সুষ্ঠু করতে যুক্তরাষ্ট্র ভিসানীতি প্রয়োগ করতে যাচ্ছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রীর কিছু করণীয় আছে কিনা সেটা তার দৃষ্টিকোণ থেকে নিজস্ব ব্যাপার। বাংলাদেশের কোনও নির্বাচন নিয়ে ভারত কোনও প্রশ্ন বা হস্তক্ষেপ করেছে—এমনটা জানা নেই।

Manual4 Ad Code

দেশের সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন হবে দেশের সংবিধান অনুযায়ী, কোনও বহিঃশক্তির পরামর্শে নয়। আমরা কারও ভিসানীতি, নিষেধাজ্ঞা এসব বিবেচনা করে নির্বাচনে যাচ্ছি না। আমাদের নজর সংবিধানের দিকে, দেশের জনগণের দিকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code