বাইডেনের গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রিত ১১০ দেশের তালিকায় নেই বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ ডিসেম্বরে বিশ্বের প্রায় ১১০টি দেশকে নিয়ে একটি গণতন্ত্র সম্মেলন আয়োজন করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সম্মেলন ভার্চুয়্যালি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৩ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে আমন্ত্রিত দেশগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে।

Manual5 Ad Code

প্রকাশিত তালিকায়, দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান, নেপাল, মালদ্বীপের নাম রয়েছে। তবে এই তালিকায় স্থান পায়নি  বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের মূল প্রতিদ্বন্দ্বি দেশ চীন ও রাশিয়াও আমন্ত্রণ পায়নি। তবে তাইওয়ান তালিকায় আছে। যুক্তরাষ্ট্রের ন্যাটো মিত্র তুরস্কের নামও আমন্ত্রিত তালিকায় নেই।

Manual1 Ad Code

মধ্যপ্রাচ্য থেকে আমন্ত্রিত দেশের মধ্যে রয়েছে শুধু ইসরায়েল ও ইরাক। আগামী ৯ ও ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অবাক করা বিষয় হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রথাগত আরব মিত্র দেশ- মিশর, সৌদি আরব, জর্ডান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত আমন্ত্রণ পায়নি।

Manual3 Ad Code

আমন্ত্রিত তালিকায় ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোর ব্রাজিলও আছে। এছাড়া তালিকায় আছে আফ্রিকায় কঙ্গো, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া এবং নাইজারসহ আরও কয়েকটি দেশ।

গত আগস্টে এই সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট কার্যালয় হোয়াইট হাউজ। তখন বলা হয় তিনটি মূল বিষয়ের ওপর ভিত্তি করে দেশগুলোকে আমন্ত্রণ জানানো হবে। বিষয়গুলো হলো কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই, দুর্নীতি মোকাবিলা এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code