বাইডেনের ছবি ভাইরাল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: খালি গায়ে হাফ প্যান্টে সমুদ্রসৈকতে ছুটি উপভোগ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সমুদ্রসৈকত থেকে ৮০ বছরের বাইডেনের উন্মুক্ত চেহারার ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

ওই একই সৈকতে ছুটি কাটাতে সেই মুহূর্তে উপস্থিত ছিলেন মার্কিন সাংবাদিক এরিক গেলার। দূর থেকে বাইডেনের এ অবকাশ ক্ষণের ছবি তুলে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে বিচ লুকে প্রেসিডেন্ট বাইডেনের ছবি শেয়ার করেন তিনি। লিখেছেন, ‘প্রেসিডেন্ট বাইডেন একটা দারুণ ঝলমলে দিন উপভোগ করছেন রোহোবোথের সৈকতে।’ এপি।

Manual4 Ad Code

রোববার ছিল ছুটির দিন। সৈকতে ছুটি কাটাতে এসেছিলেন যুক্তরাষ্ট্রের মানুষ। সেখানেই নীল রঙের শর্টস পরে শার্ট ছাড়া হাজির হন প্রেসিডেন্ট বাইডেন। চোখে কালো চশমা। মাথায় টুপিটি উলটো দিকে ঘোরানো। পায়ে ‘ম্যাচিং’ নীল রঙের টেনিস সু।

দিনকয়েক আগেই ডেলাওয়্যারের রোহোবোথে স্ত্রী ফার্স্টলেডি জিল বাইডেনের সঙ্গে বাইডেনের একটি ছবি পোস্ট করেছিলেন হোয়াইট হাউজের প্রেস সচিব। তবে সেই ছবিতে বাইডেনের ঊর্ধ্বাঙ্গের পোশাক ছিল। নীল রঙের একটি পোলো টি-শার্ট পরেছিলেন জো।

Manual4 Ad Code

তবে তার সাম্প্রতিক ছবিটি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেন রোহোবোথের সৈকতে ছুটি কাটাতে আসা এক সাংবাদিক এরিক গেলার। প্রসঙ্গত, বাইডেন দেশটির ইতিহাসে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রেসিডেন্ট। যিনি ২০২৪ সালে আবারও প্রেসিডেন্ট হিসাবে তার দ্বিতীয় দফার দৌড় শুরু করবেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code