বাউফলে ২০ লাখ টাকার অবৈধ জাল আটক।   

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

বাউফল ( পটুয়াখলী) :

Manual1 Ad Code

পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীর ধুলিয়া পয়েন্টের ৩৫ টি স্পপটে বাউফল উপজেলা মৎস্য অধিদপ্তর ও কালাইয়া নৌ পুলিশ দিনব্যপি যৌথ অভিযান চালিয়ে ২০ লাখ টাকা মূল্যের অবৈধ বাদা ও চরঘেরা জাল জব্দ করেছে।  এসময় ১৫ মণ জাটকা ইলিশও জব্দ করা হয়। সোমবার (১১ মে)  এই অভিযান চালানো হয়েছে। জব্দকৃত জালের মধ্যে ৩৫টি বাদা ও ৫০টি চরঘেরা জাল ছিল। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি। জব্দ করা হয়েছে।
উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. অহেদুজ্জামান জানান, জব্দকৃত জালের মূল্য ২০ লাখ টাকা হবে। কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির  এসআই মো. সোহাগ ফকির জানান, বাউফলের ধুলিয়া ও পার্শ্ববর্তি বাখেরগঞ্জ উপজেলার কিছু লোভি জেলে তেঁতুলিয়া নদীর ধুলিয়া পয়েন্টে  সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বাদা ও চরঘেরা  জাল দিয়ে ছোট ছোট মাছ ধরছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code