বাউবি’র মিডিয়া সেন্টার পরিদর্শনে শিক্ষা উপমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code
মেহেদী হাসান, গাজীপুর:
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মিডিয়া সেন্টার পরিদর্শন করলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি।
বুধবার (১৮ আগস্ট) বাউবি’র মূল ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানে যোগ দেন। এ সময় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে স্বাগত জানান।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের জীবনভিত্তিক ৫টি আলোচনা  অনুষ্ঠান (শিশু শেখ রাসেল ও নতুন প্রজন্ম, বঙ্গমাতার জীবনাদর্শণ; অনুপ্রেরণা ও আত্মত্যাগ; শেখ কামাল; খেলাধূলা ও সাংস্কৃতিক জাগরণ; বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা; বঙ্গবন্ধুর লেখা গ্রন্থ ও ভাষণের উদ্ধৃতি নিয়ে আলোচনা) বাউবি’র স্টুডিওতে তৈরি করে সংসদ টেলিভিশন, বাউবি’র ওয়েব টিভি ও ওপেন টিভিতে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে উপমন্ত্রী অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য বাউবি’র মূল ক্যাম্পাসে আসেন।
উপমন্ত্রী বাউবি’র মিডিয়া বিভাগের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন। উপমন্ত্রী বলেন, বাউবি’তে সৃষ্ট মিডিয়া সুবিধার মাধ্যমে একাডেমিক কনটেন্ট নির্মাণ করে শিক্ষা সেবা বাড়াতে হবে। এ সময় ‘বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা’ শীর্ষক এক ভিডিও আলোচনা অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এম.পি, বাউবি’র উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখাতর ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা: নুজহাত চৌধুরী অংশ নেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code