বাউল শিল্পীদের রাষ্ট্রী সম্মান দিয়ে তাদের কল্যানে প্রদক্ষেপ নিতে হবে… মোহাম্মদ বাদশা গাজী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

শরীফ গাজী সসিলেট :বাংলাদেশ তাঁতী লীগের, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। কবি ও সাংবাদিক মোহাম্মদ বাদশা গাজী বলেছেন, আউল বাউলরা বাংলার প্রান তাদের কে বঞ্চিত করে দেশ এগিয়ে যেতে পারে না। শিল্প সাহিত্য সংস্কৃতিতে, আউল বাউলদের সাধনার ফসল আজকের সমৃদ্ধ বাংলা। আউল বাউল শিল্পী সাহিত্যিকরা ভাল থাকলে, সমাজ ভাল থাকবে দেশ ভাল থাকবে। আউল বাউলদের যথাযত সম্মান দিয়ে, রাষ্ট্রীয়ভাবে তাদের কল্যানে পদক্ষেপ নিতে হবে।

Manual4 Ad Code

বুধবার বিকেলে, সিলেট নগরীর আখালিয়া নয়াবাজারে এমপি স্টুডিওতে। ইউসুফী শিল্পী গোষ্ঠীর আয়োজনে, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইউসফী শিল্পীগোষ্ঠীর সভাপতি, গীতিকার ও সুরকার বাইল হেলাল খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রখ্যাত বাউল শিল্পী বিরহী কালা মিয়া, বিশিষ্ট রাজনৈতিক ও শিল্প সংগঠক মুজিব রহমান মালদার । সংগঠনের সাধারণ সম্পাদক শিল্পী সুহেল আহমদ নীরব এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও ভক্তিমূলক গান পরিবেশন করেন,বাউল হেলাল খান , সুহেল আহমদ নীরব, ফারুক আহমদ, মারুফ চৌধুরী, রিপন আহমদ সৌরভ ,সারওয়ার , রুমি খান ময়না, সানজিদা আক্তার, তানভীর আহমদ, পাগল নাসির, লাহিন আহমদ, বুরহান আহমদ শান্ত, ইয়াসিন আহমদ কবির, পাগল সুন্দর আলী, দুলাল আহমদ, সাদিক আহমদ, সুনাম আহমদ প্রমুখ। অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করেন, মধ্যপ্রাচ্য প্রবাসী ও ইউসুফী শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা রাজা মিয়া।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code