বাজার পরিস্থিতি বিশ্লেষণে প্রধানমন্ত্রীর নির্দেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: বাজার পরিস্থিতি বিশ্লেষণে সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৯ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। আনোয়ারুল ইসলাম বলেন, ‘দ্রব্যের দাম কেন বেড়ে যাচ্ছে, সে ক্ষেত্রে কী করতে হবে, কীভাবে দাম কমানো যাবে—এসব বিষয় নিয়ে পুরোপুরি একটা সামারি করে বাণিজ্য ও অর্থমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

এ সময় কী করণীয় সেটার বিষয় নিয়েও কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’ আগামী দুই-তিন দিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত প্রধানমন্ত্রীকে জানাতে দুই মন্ত্রীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code