বাজার বড় হচ্ছে ফিচার ফোনের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ:২০২১ সালের এপ্রিল মাসে জিএসএমএ (গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশন) প্রকাশিত একটি প্রতিবেদন দেখা গেছে, বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা মোট মোবাইল ফোন ব্যবহারকারীর ৪১ শতাংশ। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, দেশে স্মার্টফোনের ব্যবহার কমতে শুরু করেছে। বেড়ে যাচ্ছে ফিচারফোনের (বাটনওয়ালা বা বার ফোন) বাজার।

Manual2 Ad Code

চিত্রটা সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে বিটিআরসির প্রতিবেদনের দিকে তাকানো যাক। বিটিআরসি বলছে, গত আগস্ট মাসে স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইল হ্যান্ডসেটের সংখ্যা— ফিচার ফোন ৭২ দশমিক ৭০ এবং স্মার্টফোন ২৭ দশমিক ৮৩ শতাংশ। যা গত জানুয়ারিতে ছিল— ফিচার ফোন ৬৬ দশমিক ৪৫ এবং স্মার্টফোন ৩৩ দশমিক ৫৫ শতাংশ।

Manual2 Ad Code

প্রতিবেদনের অপর অংশে দেখা গেছে, দেশে ফিচার ও স্মার্টফোনের আমদানিও কমেছে। গত আগস্ট মাসে দেশে ফিচার ফোন আমদানি হয়েছে ৯৯ দশমিক ৪৮ শতাংশ। স্মার্ট ফোন আমদানি করা হয়েছে ০ দশমিক ৫২ শতাংশ (সব মিলিয়ে ৩৪ হাজার ১৭৯টি সেট), যা চলতি বছরের জানুয়ারিতে ছিল— ফিচার ফোন ৮৮ দশমিক ৮৭ শতাংশ, আর স্মার্টফোন ছিল ১১ দশমিক ১৩ শতাংশ। সব মিলিয়ে সেটের সংখ্যা ৬১ হাজার ৮৯১টি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code