বাজেটে মানুষের কষ্ট লাঘব হবে: ওবায়দুল কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: প্রস্তাবিত ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটকে ‘জনবান্ধব’ বলে আখ্যায়িত করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘জনবান্ধব এ জন্য বলেছি, কারণ সাধারণ মানুষের কথা মাথায় রেখে এ বাজেট প্রণীত হয়েছে।’

বৃহস্পতিবার (১ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। ‘উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ শিরোনামে এই বাজেট দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের কাছে বাজেটের প্রতিক্রিয়ায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বাজেটটা এমনভাবে করা হয়েছে, মানুষের কষ্টটা লাঘব হবে। বেশ কিছু জিনিসে দাম কমতে শুরু করেছে। দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে।’

Manual6 Ad Code

ওবায়দুল কাদের বলেন, ‘এই মুহূর্তে বিশ্ব অর্থনীতির কি অবস্থা! ইউরোপ-আমেরিকা, আমাদের প্রতিবেশি দেশ… এই বাজেট হচ্ছে সঙ্কট থেকে ঘুড়ে দাঁড়ানোর বাজেট। এটি শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাজেট।

Manual1 Ad Code

ক্ষমতাসীন আওয়ামী লীগের আগের স্লোগান ছিল ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার, যা আরেক ধাপ এগিয়ে এবার ঠিক করা হয়েছে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণ। নানারকম সংকটের মধ্যেও স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১-এর স্বপ্ন দেখিয়ে বাজেট দিয়েছে টানা তৃতীয় মেয়াদে রাষ্ট্রক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code