বাজেট নিয়ে আগ্রহ নেই মির্জা ফখরুলের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: সদ্য ঘোষিত ২০২২-২৩ অর্থবছরের বাজেট নিয়ে কোনও আগ্রহ নেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি বলেন, ‘আমি বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিতে চাই না। কার বাজেট হচ্ছে? কারা বাজেট দিচ্ছে? যারা জনগণের প্রতিনিধিত্বশীল নয়, এটা তাদের বাজেট। ভবিষ্যতে আরও লুট করবে, তার একটা হিসাব হচ্ছে এই বাজেট। এ জন্য আমার আগ্রহ নেই। এতটুকু গুরুত্ব নেই আমার কাছে।’ বৃহস্পতিবার (৯ জুন) ঢাকা মহানগর উত্তর বিএনপির কাফরুল থানার ৪টি ওয়ার্ডের কাউন্সিলে তিনি এসব কথা বলেন। এ সময় দলকে শক্তিশালী করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

Manual4 Ad Code

তিনি বলেন, ‘গোটা জাতির জন্য খারাপ সময় যাচ্ছে। তারা মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। লুণ্ঠনের রাজত্ব সৃষ্টি করেছে তারা।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code