বাণিজ্য মেলা বন্ধ হবে কিনা, যা বললেন ইপিবি সচিব

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ রাজধানীর অদূরে পূর্বাচলে মাসব্যাপী চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধের কোনো নির্দেশনা নেই বলে জানিয়েছেন ইপিবির সচিব ও মেলার পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী।

গতকাল বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে তিনি সাংবাদিকদের বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাণিজ্য মেলা বন্ধের সুপারিশ করেছে করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। কিন্তু এখনো মেলা বন্ধের কোনো নির্দেশনা আসেনি। আর মাত্র বাকি তিন-চারদিন, এ সময়ে মেলা বন্ধ হবে বলে তো মনে হয় না।
ইফতেখার আহমেদ বলেন, স্বাস্থ্যবিধি মেনে মেলায় দর্শনার্থীদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে।একটি কোম্পানির সৌজন্যে মেলার প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে। যন্ত্র দিয়ে তাপমাত্রা পরীক্ষা করে মেলায় প্রবেশ করানো হচ্ছে দর্শনার্থীদের।
‘সবার মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। কেউ কেউ মেলায় প্রবেশের সময় মাস্ক পরলেও ভেতরে মুখ থেকে মাস্ক খুলে ফেলেন, তাদের সচেতন করা হচ্ছে। তারা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন, সেজন্য মেলায় ভ্রাম্যমাণ টিম বসানো হয়েছে। গত তিন-চার দিনে ২৫-৩০জনকে টিম জরিমানা করেছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code