বাদামের পাঁচ গুণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেন্ক নিউজ,নিউইয়র্ক : পার্কে কিংবা অলস সময়ে বাদাম চিবুতে পছন্দ করি আমরা অনেকেই। বাদামের কিন্তু বেশ কয়েকটি গুণ রয়েছে। জেনে নিন বাদামের পাঁচ গুণ সম্পর্কে।
১. মন ভালো রাখতে সাহায্য করে

বাদামে ট্রিপটোফেন নামের এক ধরনের অ্যামিনো অ্যাসিড থাকে, যা মন ভালো রাখতে সাহায্য করে। কলা কিংবা এ জাতীয় ফলে থাকে ভিটামিন বি-সিক্স, যা বাদামের অ্যামিনো অ্যাসিডের সাথে যুক্ত হয়ে সেরোটোনিনে রূপান্তর করে। আর সেরোটোনিন এনার্জি বুস্টার হিসেবে কাজ করে। এটি উদ্বেগকে হ্রাস করে।

২. রোগের ঝুঁকি কমায়

Manual1 Ad Code

বাদামে রয়েছে ভিটামিন ই। প্রতিদিনের খাবারে বাদাম যোগ করলে ৪৮ শতাংশ ভিটামিন ই এর উৎস হতে পারে বাদাম। এই ভিটামিন ক্যানসার বা হৃদরোগসহ অনেক জটিল রোগের বিরুদ্ধে কাজ করে।

Manual4 Ad Code

৩. হাড়ের শক্তি বাড়ায়

সমীক্ষা বলছে, মাত্র একমুঠ বাদাম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ভিটামিন কে, প্রোটিন, জিঙ্ক ইত্যাদি প্রদান করে থাকে। আর এগুলো সবই হাড়ের স্বাস্থ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Manual1 Ad Code

৪. সুগার লেভেল ঠিক রাখে

ডায়াবেটিস রোগীরা প্রায়শই ম্যাগনেশিয়াম ঘাটতিতে ভোগেন। একটি সমীক্ষায় দেখা গেছে, প্রতিদিন ৬০ গ্রাম বাদাম খাওয়ার অভ্যাস করলে মাত্র ১২ দিনেই অবিশ্বাস্যভাবে সাড়া পাওয়া যায়।

৫. ওজন কমাতে সহায়ক

আপনি যদি ওজন কমাতে আগ্রহী হন, তবে আপনার খাদ্য তালিকায় অবশ্যই বাদাম রাখতে হবে। বাদামে ফাইবার ও প্রোটিন রয়েছে যা আপনাকে দীর্ঘক্ষণ অনিয়ন্ত্রিত খাবার খাওয়া থেকে বিরত রাখে, যেটি ওজন বাড়ানোর একটি প্রধান কারণ।

Manual3 Ad Code

বাদাম খাওয়ার সঠিক সময়

বাদাম থেকে পর্যাপ্ত ভিটামিন পেতে বিশেষজ্ঞরা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code