বার্মিংহামে হলি মক্কাহ ট্যুরস লিমিটেডের হজ্জ্ব সেমিনার অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual6 Ad Code

রাজু আহমেদ ঃ চলতি বছর হজ্জ্বে গমনেচ্ছু হজ্জ্ব যাত্রীদের পবিত্র হজ্জ্ব পালনের সঠিক পদ্ধতি ও গুরুত্বপূর্ণ নানা বিষয়ে একটি সাম্যক ধারনা দিতে যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ হজ্জ্ব ও উমরাহ প্যাকেজ ব্যবসার বাংলাদেশী প্রতিষ্টান হলি মক্কাহ ট্যুরস লিমিটেডের উদ্যোগে গত ১৩ অগাষ্ট বার্মিংহামে এক হজ্জ্ব সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যাক হজ্জ্ব যাত্রীদের অংশগ্রহণে বার্মিংহামের স্মলহীথের হযরত খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার কনফারেন্স রুমে রোববার এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক পৃথক ব্যবস্থায় ইংরেজী ও বাংলায় হজ্জ্ব পালনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপন করা ছাড়াও পোষাক পরিধান সংক্রান্তও আলোচনা ও প্রদর্শন করা হয়। হলি মক্কাহ ট্যুরস লিমিটেডের বার্মিংহাম শাখার পরিচালক আলহাজ্ব শামসু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই হজ্জ্ব সেমিনারে মূল আলোচনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন ক্বারী উবায়েদুল্লাহ আমিনী ও হাফিজ মৌলানা হাবিব উল্লাহ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code