

রাজু আহমেদ ঃ বার্মিংহাম লজেলসের মসজিদ ও দাওয়া সেন্টারের শিক্ষানবিশ কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে কোরাণ তেলাওয়াত,হাদিস পাঠ,ফিকাহ,স্বীরাহ,নাশিদসহ ইসলামিক নানা বিষয়ে প্রতিযোগিতা করে পুরস্কার বিতরণী ও সনদ প্রদান করা হয়েছে। বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবক ও কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ৪ ডিসেম্বর মসজিদের অভ্যন্তরে এই প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার বিতরণ করা ছাড়াও বিচারকদের রায়ে সত্তুর ভাগ মার্ক পাওয়াদেরও নানা পুরস্কার ও বিশেষ সনদপত্র প্রদান করা হয়। ইসলামি শিক্ষার বিষয়ে আগ্রহী করতে বার্মিংহামের লজেলসে বাঙালীদের দ্বারা পরিচালিত এই মসজিদ ও সেন্টারের প্রতি বছর এধরনের আয়োজন করে ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সনদ প্রদান করা হয়। সেন্টারের ঈমাম ও প্রধান শিক্ষক মাওলানা মাহবুবুল হকের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী ও সনদ প্রদান অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্টানের সেক্রেটারী আব্দুস সালাম মোহাম্মদ মাসুম,মুস্তাকিম বুরহানী,খোন্দকার শাহজাহান,আব্দুল মালিক,আনহারুজ্জামান,আক্তারুজ্জামান প্রমূখ।