বার্সেলোনায় বিএনপির স্বাধীনতা দিবস উদযাপন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

কবির আল মাহমুদ, স্পেন : স্পেনের বার্সেলোনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কাতালোনিয়া শাখার উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (৩১মার্চ) স্থানীয় একটি হলে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ স্বাধীনতার আন্দোলনে অংশগ্রহনকারী সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে,পবিত্র কুরআনের তেলোয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে কাতালোনিয়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

বিএনপি কাতালোনিয়া শাখার সভাপতি শফিউল আলম শফির সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক তুতিউর রহমান ও প্রচার সম্পাদক লায়েবুর রহমানের যৌথ পরিচালনায় আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করে প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্য দেন যথাক্রমে কেন্দ্রীয় বিএনপি‘র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারি অধ্যাপক ও বিএনপি যুক্তরাজ্য শাখার যুগ্ম সম্পাদক ড. এম মুজিবুর রহমান। আলোচনাসভায় আরো বক্তব্য দেন কাতালোনিয়া বিএনপি’র উপদেষ্টা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আজমান আলী, কাতালোনিয়া যুবদলের সহ-সভাপতি ফয়সল আহমদ, সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন কাশেম, সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমেদ, কাতালোনিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্কাস আলী, কোকো পরিষদের উপদেষ্টা খালেদুর রহমান চৌধুরী প্রমূখ। বক্তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যুদ্ধপরবর্তী সময়েও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদানকে কৃতজ্ঞভরে স্মরণ করেন।

ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির কেন্দ্রীয় বিএনপি‘র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান বলেন, যেদিন দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং স্বৈরতন্ত্রের কবল থেকে যেদিন দেশবাসী মুক্তি পাবে- সেদিনই হবে স্বাধীনতার প্রকৃত অর্জন।তিনি সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রবাসী নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

Manual2 Ad Code

ভিডিও কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারি অধ্যাপক ও বিএনপি যুক্তরাজ্য শাখার যুগ্ম সম্পাদক ড. এম মুজিবুর রহমান দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা বাতিল দাবি করেন।

Manual8 Ad Code

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং সাবেক প্রেসিডন্ট জিয়াউর রহমান ও স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা মৌলানা দবির আহমদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code