বাস পেলো বাফুফে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ভাড়া করা বাসে অনুশীলনে যেতেন বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা। তবে সুখবর হলো, এখন থেকে নিজস্ব বাসে করে অনুশীলন যেতে পারবেন লাল-সবুজ দলের সদস্যরা। ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (উয়েফা) সহায়তায় আজই (বুধবার) নতুন বাসের উদ্বোধন হয়েছে। উয়েফা তাদের সহযোগিতামূলক কর্মসূচির অংশ হিসেবে বাফুফেকে গত বছর উন্নতমানের কিছু ক্যামেরা ও সরঞ্জাম দিয়েছিল। এবার উন্নতমানের বাস দিয়েছে। বাসের মূল্য প্রায় ৫০ লাখ টাকা হলেও বাফুফেকে আরও ১০ লাখ টাকা ভর্তুকি দিতে হয়েছে।
বাস প্রাপ্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জাতীয় নারী দলের সদস্যদের উপস্থিতিতে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, ‘উয়েফা অ্যাসিস্ট প্রোগ্রামের অধীনে এএফসির মাধ্যমে আমরা বাস পেয়েছি। আমাদের ছেলেমেয়েরা বাসটি ব্যবহার করবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code