বাড়ছে ডেঙ্গির প্রকোপ: জনসচেতনতার বিকল্প নেই

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

সম্পাদকীয়: বর্ষা মৌসুম আসার আগেই রাজধানীতে ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন ১০ থেকে ১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এর বাইরেও অনেকে আছেন, যারা বুঝে উঠতে পারছেন না যে তারা ডেঙ্গি আক্রান্ত। সংশ্লিষ্টরা বলছেন, এডিস মশার বংশ বিস্তার ও ডেঙ্গি প্রতিরোধ করতে না পারলে রোগটি এবার ভয়াবহ রূপ নেবে। এ বছর আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেক বৃদ্ধি পাবে বলেও তারা মনে করছেন।

Manual1 Ad Code

উল্লেখ করা যেতে পারে, জাতীয় ম্যালেরিয়া ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ‘প্রাক মৌসুম এডিস সার্ভে-২০২২’ শীর্ষক জরিপে পাওয়া গেছে, রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের বেশ কয়েকটি ওয়ার্ড এবার ডেঙ্গির উচ্চ ঝুঁকিতে রয়েছে। ওদিকে রাজধানীর দুই সিটির ৯৮টি ওয়ার্ডের ১১০টি স্থানে ডেঙ্গির প্রকৃত অবস্থা নিয়ে মাঠ পর্যায়ে সমীক্ষা চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা।

জরিপে উত্তর সিটির ৬৩টি এবং দক্ষিণ সিটির ৯৬টি বাড়িতে এডিস মশা অতিরিক্ত মাত্রায় চিহ্নিত হয়েছে। এটাই যখন বাস্তবতা, তখন আগামী দিনগুলোয় ডেঙ্গি নিয়ে দুশ্চিন্তার যথেষ্ট কারণ সৃষ্টি হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code