বাড়ছে নদ-নদীর পানি, সিলেট ও সুনামগঞ্জে বন্যার শঙ্কা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্ক: ময়মনসিংহ ও সিলেট বিভাগে এবং ভারতের উজানে ভারী বৃষ্টিপাতের প্রভাবে বাড়তে শুরু করেছে নদ-নদীর পানি। দেশের অন্তত ৭৫টি পয়েন্টে পানি বাড়তে শুরু করেছে। এতে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সিলেট অঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা করা হচ্ছে।

Manual2 Ad Code

শুক্রবার (১৬ জুন) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বুলেটিনে এই তথ্য জানায়।

Manual3 Ad Code

এতে বলা হয়, শুক্রবার (১৬ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের উজানে ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে এই সময়ে সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, সারিগোয়াইন, ঝালুখালি, ভোগাই-কংশ, সোমেশ্বরী, যদুকাটাসহ সিলেট অঞ্চলের নদ-নদীসমূহের পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে।

এতে বিপৎসীমা অতিক্রম করে সিলেট ও সুনামগঞ্জ জেলার কতিপয় নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে। এ ছাড়া শনিবার সকালের মধ্যে তিস্তা নদী ডালিয়া পয়েন্টের পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

Manual7 Ad Code

শুক্রবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বৃষ্টিপাত পর্যবেক্ষণ পয়েন্টগুলোর মধ্যে সিলেটের লালাখাল পয়েন্টে ২১৬, জাফলংয়ে ২১১, চিলমারীতে ১১১, নাকুগাঁও পয়েন্টে ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আরও অন্তত ১৬টি পয়েন্টে বৃষ্টি হয়েছে সর্বনিম্ন ৬০ মিলিমিটার থেকে সর্বোচ্চ ৯৫ মিলিমিটার পর্যন্ত।

Manual4 Ad Code

এদিকে সিলেটের গোয়াইনঘাটে পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। গেল বছর এই দিনে গোয়াইনঘাট আক্রান্ত হয়েছিল স্মরণকালের ভয়াবহ বন্যায়। ঠিক একই দিন, একই তারিখে এবারও পাহাড়ি ঢলে আক্রান্ত হলো গোয়াইনঘাটের নিম্নাঞ্চল। গত ১৩ জুন রাত থেকে ভারী বর্ষন শুরু হলে পাহাড়ী ঢলে ভরে যায় নদ নদী। শুক্রবার সকালে নিমজ্জিত হয় হাওর এলাকা। হাওরবাসী রয়েছেন পানিবন্দী। নেই গো মহিষ চরানোর জায়গা। উপজেলাবাসী আশঙ্কায় পড়েন গত বছরের মত কি মহাদুর্যোগের মখোমুখি হচ্ছেন? পাহাড়ি ঢলে বিচ্ছিন্ন রয়েছে পিরিজপুর-সোনার হাট সড়ক যোগাযোগ। উনাই ব্রিজ নির্মাণে ধীর গতির কারণে শুরু হয়েছে শিক্ষার্থীসহ লক্ষ মানুষের দুর্ভোগ। ঐ ব্রীজে খেয়া পারাপার হয়ে আসতে হচ্ছে গোয়াইনঘাট সদরে। ফলে অন্তহীন ভোগান্তিতে পড়েছেন মানুষ। ভারী বর্ষন অব্যাহত থাকায় গত বছরের মত মহাদুর্যোগের শঙ্কা দেখছেন এলাকাবাসী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code