বাড়তি দামে বাজারে মিলছে সয়াবিন তেল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা বাজারে সংকটের মধ্যে নতুন করে দাম নির্ধারণের পরের দিনই বাজারে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে। ‘নতুন দরের’ তেল কোম্পানিগুলো এখনও বাজারজাত শুরু করেনি। তবে দোকানদাররা পুরনো তেলই নতুন দামে বিক্রি করছেন। রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, এতেই বোঝা যায় তেলের এই সংকট কৃত্রিমভাবে তৈরি করা। মূলত অসৎ ব্যবসায়ীরাই তেল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি করছেন।

Manual3 Ad Code

রমজানের শেষ দিকে এসে দেশে নতুন করে আবারও সয়াবিন তেলের সংকট সৃষ্টি হয়। সংকট মোকাবিলায় গতকাল বৃহস্পতিবার দাম পুনর্নির্ধারণ করে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খুচরা বাজারে খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৮০ টাকা, বোতলজাত সয়াবিন তেল ১৯৮ টাকা ও পাম সুপার ১৭২ টাকা করে নির্ধারণ করা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code