বায়তুল মোকাররমে ভাস্কর্য বিরোধী মিছিল, পুলিশের লাঠিচার্জ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ভাস্কর্য বিরোধী মিছিলে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। পরে মিছিলকারী ও পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে । মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পুলিশের মতিঝিল জোনের এডিসি এনামুল হক মিঠু বলেন, বায়তুল মোকাররম মসজিদের নামাজ শেষে কিছু লোকজন পুলিশের ব্যারিকেড ভেঙে নাইটিংগেল মোড়, শাহবাগ, গুলিস্তানের দিকে গেলে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলে তারা উত্তেজিত হয়। পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। তাদের সামনে কোনও ব্যানার ছিল না। হঠাৎ করেই উত্তেজিত হয়ে মিছিল শুরু করে। পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ করেছিলেন তারা। সম্মিলিত ইসলামি দলসমূহের প্রচার সচিব মুফতি ফখরুল ইসলাম জানান, ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের প্রতিবাদে ৪ ডিসেম্বর জুমার পর দেশব্যাপী গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। উক্ত কর্মসূচি পালনে রাজধানীতে সম্মিলিত ইসলামি দলসমূহের উদ্যোগে বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলের অনুমতি চেয়ে ডিএমপি বরাবর লিখিত আবেদন করা হয়েছিল। কিন্তু অনুমতি পাওয়া যায়নি। আমরা শান্তি, শৃঙ্খলা ও নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। তাই আইনের প্রতি  শ্রদ্ধাশীল হয়ে বিক্ষোভ কর্মসূচি স্থগিত ঘোষণা করি। এদিকে, রাজধানীতে অনুমতি ছাড়া সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code