বায়োমেট্রিকে আন্তর্জাতিক স্বীকৃতি পেলো টাইগার আইটি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন অ্যালগরিদমের জন্য এফভিসি অনগোয়িং স্বীকৃতি লাভ করেছে টাইগার আইটি বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি ইতালির ইউনিভার্সিটি অব বোলোনিয়ার বায়োমেট্রিক সিস্টেম ল্যাবরেটরি টিমের মাধ্যমে মর্যাদাপূর্ণ এ মূল্যায়ন করা হয়েছে। যার মাধ্যমে বায়োমেট্রিক টেকনোলজির ক্ষেত্রে অগ্রগামী শক্তি হিসেবে টাইগার আইটির অবস্থানকে সুদৃঢ় করছে বলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

Manual4 Ad Code

ফিঙ্গারপ্রিন্ট যাচাইকরণের জন্য সব মূল্যায়নে, টাইগার-এফিস, পেটেন্ট ফিঙ্গারপ্রিন্ট এক্সট্রাকশন এবং সাদৃশ্য খোঁজার প্রযুক্তি সামগ্রিকভাবে সর্বাধিক নির্ভুল হিসেবে বিবেচিত হয়েছে। মার্চ মাস পর্যন্ত ৮ হাজার ১৮৭টি অ্যালগরিদম মূল্যায়ন করেছে এফভিসি অনগোয়িং। যার মধ্যে টাইগার এফিস প্রথম স্থানে রয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code