বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual5 Ad Code

বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক সংগঠন বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।  ৪৪ বছরে পা দেওয়া দলটি সবচেয়ে সঙ্কটময় মুহূর্ত অতিক্রম করছে।  এক যুগের বেশি সময় ধরে নানা চড়াই উৎরাইয়ের মধ্যেও রাজনৈতিকভাবে টিকে থাকার চেষ্টা করছে।  রাজপথে সক্রিয় হতে না পারলেও জনগণের পাশে থাকতে নানা কর্মসূচি দিচ্ছে।

Manual6 Ad Code

এমন পরিস্থিতিতে আজ উদ্যাপিত হচ্ছে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর দলটি প্রতিষ্ঠা হয়। রাজনৈতিক বিশ্লেষক ও বিএনপির নেতাকর্মীরা মনে করেন, নেতাকর্মীদের মধ্যে আস্থা ও মনোবল ফিরিয়ে আনতে সঠিক ও বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। সুবিধাবাদীদের বাদ দিয়ে যোগ্য ও ত্যাগীদের সামনে এনে দল পুনর্গঠন করতে হবে। প্রতিষ্ঠার পর বিভিন্ন সময়ে বিপর্যয়ে পড়েছে এই দল।

Manual6 Ad Code

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বাণীতে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে মনেপ্রাণে কাজ করার জন্য সব পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কর্মসূচি : করোনাভাইরাস মহামারির মধ্যে দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে আজ ভোর ৬টায় কেন্দ্রসহ সারা দেশের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, স্থায়ী কমিটির পক্ষে বেলা ১১টায় শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ, সাড়ে ১১টায় মহানগর দক্ষিণ ও উত্তরের পক্ষে পুষ্পস্তবক অর্পণ, দুপুর ১২টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহযোগিতায় হেলথ ক্যাম্প এবং করোনা রোগীদের জন্য ওষুধ ও করোনা সামগ্রী বিতরণ। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনাসভা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code