বিএনপি-জামায়াতের রাজনীতি বন্ধ হওয়া দরকার: তথ্যমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দেশে অপরাজনীতির ধারক-বাহক বিএনপি-জামায়াত, জঙ্গিগোষ্ঠী; তারা যদি রাজনীতিতে দাপিয়ে বেড়ায়, তাহলে এই অপরাজনীতি কখনও বন্ধ হবে না। যারা এগুলো লালন-পালন করে, পৃষ্ঠপোষকতা দেয়; তাদের রাজনীতিই বন্ধ হওয়া দরকার, তাহলে অপরাজনীতি বন্ধ হবে। রবিবার (২১ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘খুব সহসা বিএনপির অত্যাচারে যারা হত্যার শিকার হয়েছে, যারা তাদের অগ্নিসন্ত্রাসের শিকার হয়েছে, তাদের পরিবারের সদস্যরা রাজপথে নামবে। বিএনপি এবং তাদের দোসররা দেশকে সন্ত্রাসের অভয়ারণ্য বানিয়েছিল, আজ আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই।
তিনি বলেন, ‘আমি মনে করি যারা অপরাজনীতি করে, প্রতিহিংসার রাজনীতি করে এবং বিরোধীপক্ষকে, প্রতিপক্ষকে হত্যা করার রাজনীতি করে, তাদের রাজনীতি বন্ধ না হলে এই অপরাজনীতি বন্ধ হবে না।’ অবশ্য হত্যার রাজনীতির মধ্যে যাদের জন্ম, তারা তো হত্যার রাজনীতিই করবে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code