বিএনপি নেতা রকিবুলের ৮ সপ্তাহের আগাম জামিন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক: বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ১১ মামলায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার বিচারপতি আবু তাহের মুহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি সাহেদ নুরুদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

Manual1 Ad Code

আদালতে রকিবুলের পক্ষে মামলা পরিচালনা করেন বিএনপি নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আর তাকে সহায়তা করেন অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী।

Manual4 Ad Code

পরে নিতাই রায় বলেন, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের বিরুদ্ধে ঢাকার রমনা ও পল্টন থানায় আটটি এবং খুলনার বিভিন্ন থানায় তিনটিসহ মোট ১১টি মামলায় আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। এই সময়ের মধ্যে তাকে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code