বিক্ষোভে উত্তাল মণিপুর, সেনা মোতায়েন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: তফসিলি আদিবাসীর মর্যাদা নিয়ে আদালতের আদেশের বিরুদ্ধে স্থানীয় জাতিগত গোষ্ঠীগুলোর বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুর রাজ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ডাকা হয়েছে সেনা ও আধাসামরিক বাহিনী। সেনাবাহিনী বৃহস্পতিবার মণিপুরের সহিংসতা-কবলিত এলাকায় একটি পতাকা মিছিল করেছে বিক্ষুব্ধরা।

Manual3 Ad Code

ইমফল, চুরাচাঁদপুর এবং কাংপোকপিতে সহিংসতা ছড়িয়ে পড়ার পর বুধবার রাতেই মণিপুরের আট জেলায় কারফিউ জারি করা হয়। রাজ্যে মোবাইল ইন্টারনেট পরিষেবাও স্থগিত করেছে মণিপুর রাজ্য সরকার।

Manual7 Ad Code

ইমফলের কিছু অংশে বৃহস্পতিবারও সহিংসতার খবর পাওয়া গেছে। সহিংসতার পর রাজ্যের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৯ হাজার মানুষকে উদ্ধার করা করে সেনা ক্যাম্প এবং সরকারি অফিস চত্বরে আশ্রয় দেওয়া হয়েছে।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ভারতীয় সেনাবাহিনী এবং আসাম রাইফেলস মণিপুরের আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করছে। ভারতীয় সেনাবাহিনী মণিপুরের জনগণের মঙ্গল ও সুরক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code