বিজয় পরিকল্পনা প্রস্তুত: জেলেনস্কি

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

Manual4 Ad Code

ইউক্রেনকে শক্তিশালী রেখে শান্তি স্থাপন এবং সব ধরনের স্থবির সংঘাত এড়ানোর লক্ষ্যে তৈরি ‘বিজয় পরিকল্পনা’ সম্পূর্ণ হয়েছে বলেও জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, এটা বলা যেতে পারে যে আমাদের বিজয় পরিকল্পনা সম্পূর্ণরূপে প্রস্তুত। পরিকল্পনার সমস্ত সমস্ত মূল লক্ষ্য এবং প্রয়োজনীয় সব বিস্তারিত সংযোজন নির্ধারিত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual2 Ad Code

ভিডিওতে জেলেনস্কি আরও বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি বাস্তবায়নে আমরা দৃঢ় সংকল্প।

তিনি বলেন, শান্তির কোনো বিকল্প নেই। যুদ্ধের কোনো স্থবিরতা বা অন্য কোনো প্রহসন নয় যা কেবল রাশিয়ার আগ্রাসনকে আরেকটি পর্যায়ে স্থগিত করবে। গত মাসে জেলেনস্কি অঙ্গীকার করেছিলেন যে তিনি তার পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে উপস্থাপন করবেন। সম্ভবত আগামী সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের অধিবেশনগুলোতে অংশ নিয়ে সম্ভবত তিনি তা উপস্থাপন করবেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code