বিজিএমইএকে সহযোগিতার প্রস্তাব

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: প্যারামাউন্ট নামে ভারতভিত্তিক টেক্সটাইল টেস্টিং এবং মান নিয়ন্ত্রণ যন্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান উদ্ভাবন, দক্ষতা এবং পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য কেন্দ্রের (সেন্টার অফ ইনোভেশন, ইফিশিয়েন্সি অ্যান্ড ওএসএইচ) সক্ষমতা বৃদ্ধির জন্য বিজিএমইএকে সহযোগিতা করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ঢাকায় বিজিএমইএ কমপ্লেক্সে প্যারামাউন্ট গ্রুপের সিইও এবং টেকনিক্যাল ডিরেক্টর মনজিৎ সিং সাইনি বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন।
তারা সহযোগিতার ক্ষেত্রগুলো, বিশেষ করে প্যারামাউন্ট গ্রুপ কীভাবে প্রযুক্তি এবং টেস্টিং ও মান নিয়ন্ত্রণের মেশিন সম্পর্কে প্রযুক্তিগত জ্ঞান এবং পরিষেবা দিয়ে কেন্দ্রকে সহায়তা করতে পারে, তা নিয়ে আলোচনা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code