বিজেপি ২০০ আসনও পাবে না, সমীক্ষা ভুয়া: মমতা

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচনের যে সমীক্ষালোতে ক্ষমতাসীন বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে, সেগুলোকে ভুয়া বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, ভোটে ২০০টি আসনও পাবে না বিজেপি। সব সমীক্ষা ভুয়া। লাখ লাখ টাকা ঢেলে সমীক্ষা করেছে। এতে কান দেবেন না। মানুষের চোখ বলছে, বিজেপি জিতবে না।

Manual8 Ad Code

মঙ্গলবার জলপাইগুড়িতে দলীয় প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।

পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে অলআউট লড়াই করছে তৃণমূল কংগ্রেস। এখানে কংগ্রেস বা সিপিএমের সঙ্গে জোট হয়নি। পশ্চিমবঙ্গে বাম–কংগ্রেস জোট হয়েছে। বিজেপি বিরোধী সব দলই রয়েছে ইন্ডিয়া জোটে। তাই এই জোটের ওপরই বেশি ভরসা করছেন মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, সমাজবাদী পার্টি, ডিএমকে, আম আদমি পার্টি জিতবে। বিজেপি ২০০ আসন পার করতে পারবে না। আর ২০০ আসন পার করতে না পারলে বিজেপি ক্ষমতায় আসবে না। যে রাজ্য যে দল ক্ষমতাসীন সেখানে তারাই জিতবে। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ পর্ব হবে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি।

Manual3 Ad Code

মমতা বলেন, ‌ওরা ২০০ পার করতে পারবে না। পশ্চিমবঙ্গে আমরা জিতব। পাঞ্জাবে অরবিন্দ কেজরিওয়াল জিতবে। তামিলনাড়ুতে স্ট্যালিন জিতবে এবং উত্তরপ্রদেশে অখিলেশ যাদব জিতবে। বিজেপি শূন্য নিয়ে বসে থাকবে। কারণ আপনারা সাধারণ মানুষের পকেট ফাঁকা করেছেন। আপনারা গরিব মানুষের গির্জা জ্বালিয়েছেন। আপনারা নারীদের নগ্ন করে ঘুরিয়েছেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code